নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অপহরণের তিন দিন পর মো. বাপ্পিকে (৬) নামের এক শিশুকে গত বৃহস্পতিবার রাতে শহরের টানবাজার এলাকা থেকে র্যাব উদ্ধার করেছে। গতকাল শুক্রবার র্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মো. বাদল মিয়ার ছেলে বাপ্পি গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। এরপর অপহরণকারীরা বাপ্পির বাবার মুঠোফোনে এক লাখ টাকা মুক্তপণ দাবি করে দ্রুত বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। এরপর অপহৃতের বাবা বাদল র্যাব-১১-এর কাছে লিখিতভাবে অপহরণের অভিযোগ করেন।