১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ছয় বছরের শিশু ইসমাইল হোসেনকে অপহরণের তিন দিন পর নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ শিশুর ফুপাতো ভাই রূপগঞ্জের বরপা এলাকার সাখাওয়াত হোসেন ও বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকার রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে নড়াগাতি থানার কালাবাড়িয়া এলাকা থেকে ইসমাইলকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু ইসমাইল রূপগঞ্জের বরপা পূর্বপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।