সংক্ষেপ

অশ্লীল সিডি

অশ্লীল সিডি বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের একটি দোকান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন সাজ্জাদ আহম্মেদ, নয়ন দাস ও মো. মোস্তফা। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪০টি অশ্লীল সিডি ও ৬ হাজার ৯০০টি পাইরেটেড সিডি উদ্ধার করা হয়। এগুলোর দাম প্রায় পৌনে চার লাখ টাকা। তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।