নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি দুটি রিভলবার, ১০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এঁরা হলেন ফতুল্লার পিলকুনি এলাকার লিপু ওরফে বোমা লিপু (৩৮) ও রূপগঞ্জের মাহমুদাবাদ টঙ্গিবাড়ী ঘাট এলাকার কাউসার ভূঁইয়া (৩০)। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান জানান, গতকাল সোমবার ভোররাতে অভিযান চালিয়ে লিপুকে একটি রিভলবার ও ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। অপর দিকে ডিবি পুলিশের একটি দল দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় মনির উদ্দিনের মার্কেটের একটি সেলুন থেকে বিদেশি রিভলবারসহ কাউসারকে আটক করে।