সংক্ষেপ

অস্ত্রসহ আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর এলাকায় গত সোমবার অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি গুলিসহ মমিনুল ইসলাম (১৯) নামে একজনকে আটক করেছে র‌্যাব। তিনি গোমস্তাপুর উপজেলার নিমতলা-কাঁঠাল গ্রামের আনারুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ মমিনুলকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গত ৫ এপ্রিল গোমস্তাপুর বাজারে মাদকের বিরুদ্ধে অভিযানের সময় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় মমিনুল ইসলাম জড়িত ছিলেন বলেও জানিয়েছে র‌্যাব।