সংক্ষেপ

অস্ত্রসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ অভিযান চালায় র্যা ব। আটক দুজন হলেন মো. নুর ইসলাম ও মো. সাইফুল ইসলাম। তাঁদের কাছ থেকে দুটি এলজি, তিনটি ছোরা, একটি চাপাতি উদ্ধার করা হয়। র্যা ব লক্ষ্মীপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।