চট্টগ্রামে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার একটি সড়ক থেকে তাদের আটক করে র্যাব। তারা হলেন মো. আনোয়ার, জানে আলম, মো. ফারুক ও মো. লোকমান। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী অধিনায়ক মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ওই চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি শুটারগান, আটটি গুলি, একটি ছোরা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।