পাবনা পৌর এলাকার দিলালপুর পাথরতলা মহল্লা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অস্ত্রসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই তরুণেরা হলেন টিংকু (২২), মো. নজু (২৮) ও মিতুল (২৮)। র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই মহল্লায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও দুটি চাকু উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা করে তাঁদের পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। পাবনা অফিস