সংক্ষেপ

অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদেশি রিভলবারসহ ওবাইদুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, কোমরে রিভলবারসহ ওবাইদুলকে থানার পাশ থেকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার এসআই রাজু আহমদ জানান, এ ঘটনায় মামলা করেছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি