অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার হওয়া মো. সানাউল্লাহ (৪০) শিবগঞ্জ উপজেলার বাগিচাকপাড়া গ্রামের বাসিন্দা। র্যা ব-৫ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার নলডুবুরী এলাকার আবুল মিয়ার হাট-সংলগ্ন আমবাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে সানাউল্লাহকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, সাতটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ