সংক্ষেপ

অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি বিদেশি পিস্তল, ককটেলসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। গত মঙ্গলবার গভীর রাতে তাঁদের রূপগঞ্জ উপজেলার ব্রহ্মণগাঁও শীলপাড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি ককটেল এবং ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়। আদমজীতে র‍্যাব-১১-এর কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার বলেন, কয়েকজন অস্ত্রধারী অস্ত্র ও ককটেল নিয়ে সন্ত্রাসী কার্যকলাপের জন্য রূপগঞ্জ থানাধীন ব্রহ্মণগাঁও শীলপাড়া এলাকায় এক জোট হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।