লক্ষ্মীপুর সদর উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার রতনেরখিল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে দুটি দেশি বন্দুক, এলজি, সাতটি গুলি ও ২০টি ককটেল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মামুন রতনেরখিল গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে থানায় একাধিক মামলা রয়েছে।