কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও বাগিচাপাড়া এলাকা থেকে দেলোয়ার হোসেন ওরফে সবুজ (৩৪) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বুধবার ভোর ৫টা ২০ মিনিটে র্যা ব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি তরবারি, একটি ছোরা ও একটি কুড়াল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে লাকসাম থানায় মামলা হয়েছে। র্যা বের কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।