অস্ত্রসহ দম্পতি আটক

সাতক্ষীরার শ্যামনগর থেকে গতকাল বৃহস্পতিবার দুটি অস্ত্র, ৫১টি কার্তুজসহ দুজনকে আটক করেছে র‌্যাব। তাঁরা হলেন উপজেলার পার্শ্বেখালী গ্রামের মতিয়ার গাজী (৩৬) ও তাঁর স্ত্রী হাসিনা খাতুন (৩২)। র‌্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন বলেন, সকালে পার্শ্বেখালী গ্রামে মতিয়ার গাজীর বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি বন্দুক, একটি পাইপগান ও ৫১টি কার্তুজ পাওয়া যায়। এ সময় মতিয়ার ও তাঁর স্ত্রী হাসিনাকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বনদস্যুদের অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে।