অস্ত্র ও গুলি উদ্ধার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আড়াইওড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৬) ও মো. বিক্রম (২০)। ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ দাবি করেন, গত মঙ্গলবার রাতে আড়াইওড়া এলাকার আবদুল মোতালেবের বাড়ির ভাড়াটিয়া বিক্রমের ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই ঘর থেকে জাহাঙ্গীর ও বিক্রমকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।