সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ফলিরচর গ্রাম থেকে গতকাল রোববার একটি পাইপগান, দুটি গুলিসহ কবির আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। কবির ওই গ্রামের তেরাব আলীর ছেলে। র্যা ব সূত্রে জানা গেছে, গতকাল ভোরে র্যা বের সুনামগঞ্জ কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ কবিরকে আটক করেন। পরে তাঁকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়। দোয়ারাবাজার থানার ওসি মো. এনামুল হক বলেন, এ ঘটনায় র্যা ব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে।