ঢাকা মহানগর থেকে আজ রোববার এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের দাবি, ওই ব্যক্তি জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য।
ডিবির পক্ষ থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তবে ওই বার্তায় আটক ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বেলা ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।