রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে ৫০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। আগারগাঁওয়ের র্যাব-২–এর তল্লাশিচৌকিতে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার সময় সম্পর্কে কিছু জানা যায়নি।
র্যাব সদর দপ্তর থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।