বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে গতকাল রোববার সকালে তিনটি পাইপগান, দুটি শটগানের গুলি, ১০টি বোমাসদৃশ বস্তু, দুটি চায়নিজ কুড়াল, দুটি ছোরা ও দুটি লোহার পাইপ উদ্ধার করেছে র্যাব। র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের লে. কমান্ডার ফয়জুর রহমান মণ্ডল জানান, উদ্ধার হওয়া অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে।