সংক্ষেপ

আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১৯৫টি ইয়াবা বড়িসহ মো. জুয়েল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। চকরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক জাফর আলম বলেন, গোপনে খবর পেয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করা হয়েছে।