চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে সালাম পার্টির তিন সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের চান্দগাঁওয়ের পেপসি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তিন ব্যক্তি হলেন নূর হোসেন (৪৫), মনজুর আহমেদ (৪৫) ও মোহাম্মদ সেলিম (৪৮)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।