সংক্ষেপ

আটক

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর জামায়াতের সেক্রেটারি এ কে এম বেলাল আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে পৌরসভার ধুচ্ছিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সোনাইমুড়ী থানার ওসি মো. আশরাফ উল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে বেলাল আহমেদকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।