নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরি হাট এলাকা থেকে গতকাল শনিবার অস্ত্র, গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ গ্রামের তরিকুল ইসলাম (৪৫) ও কালীগঞ্জ গ্রামের ইকবাল হাসান (২১)। এ বিষয়ে এসপি মোজাম্মেল হক জানান, দুপুরে নওহাঁটা পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য একটি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ ওই দুই ব্যক্তিকে আটক করেন।