সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে সংবাদ ব্রিফিং করা হবে। আজ বিকেলে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) থেকে এ কথা জানানো হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটে এই ব্রিফিং করা হবে।