পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলগীরচর গ্রামে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। থানার ওসি মঞ্জুর কাদের জানান, গ্রামের আজিজ মিয়াকে একই গ্রামের আহাম্মদ আলী টাকা ধার দেন। আহাম্মদ আলী পাওনা টাকা চাইতে গেলে আজিজের সঙ্গে সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আজিজ, তাঁর স্ত্রী কোহিনুর বেগম, মা জাহেরা বেগম এবং আহাম্মদ আলী, তাঁর ছেলে ইয়াসিন হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।