আহত ১০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উজানীগাঁও গ্রামের সেজলু মিয়া ও শহিবুর মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে আসছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এ নিয়ে প্রথমে দুই পক্ষের লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সেজলু মিয়া (৩৮), মছব্বির মিয়া (৪০), সিজিন মিয়া (৩২), শহিবুর মিয়া (৩৩) ও তৈয়বুর মিয়াকে (৪০) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।