ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
ফজলুল সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
ফজলুল বলেন, নির্বাচনের জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালিয়েছেন প্রতিপক্ষের কর্মীরা।