ইমামকে কুপিয়ে জখম করার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একদল দুর্বৃত্ত মসজিদে ঢুকে ইমামকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লা গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

আহত ইমামের নাম মো. শফিকুল ইসলাম (৩০)। তিনি উপজেলার রাজবাড়িয়া গ্রামের বাসিন্দা।

শফিকুল বলেন, গতকাল ফজরের আজান দেওয়ার সময় পেছন থেকে দুবৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে চলে যায়। এ সময় তাঁর চিৎকার শুনে গ্রামবাসী মসজিদের দিকে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।