রাজধানীর বনানী থানা এলাকা থেকে গতকাল শনিবার রাতে ইয়াবাসহ পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার ছেলে শামসুল হুদাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মো. জুয়েল (২৬) নামের এক যুবককেও আটক করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বনানী থানার পুলিশ জানায়, খবর পেয়ে শনিবার রাতে বনানীর ১৪ নম্বর সড়কের ৯০ নম্বর বাসার সামনে থেকে ৩৮টি ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।