কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে সাড়ে সাত হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক সরোজ রতন আচার্য ও সহকারী উপপরিদর্শক কানু লাল অধিকারীর নেতৃত্বে টেকনাফ-কক্সবাজার সড়কের ১৪ নম্বর সেতু এলাকায় কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ নুরুল হককে (২৬) আটক করা হয়।