চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তি এলাকা থেকে রোববার দুপুরে ৩০০টি ইয়াবা বড়িসহ শ্রী অজিত (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়ার শ্রী ভোলানাথ প্রামাণিকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে ইয়াবাসহ শ্রী অজিতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।