ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে গত রোববার রাতে ৪৫ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. ইসমাইল ও মো. আবুল কালাম। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।