চট্টগ্রামের আনোয়ারা থেকে ২০০ ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষীহাট এলাকার বেড়িবাঁধ থেকে এসব ইয়াবা জব্দ উদ্ধার করা হয়। আনোয়ারা থানার এএসআই নুরুল করিম জানান, ইয়াবা থানায় জমা দিয়েছে কোস্টগার্ড।