কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ নুর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকাল ছয়টার দিকে সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।