নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল বুধবার পেনড্রাইভের ভেতর থেকে ১৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। থানার ওসি আমিরুল ইসলাম বলেন এসআই হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের গার্ডপাড়ায় অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ী নাসিম আলীকে (২০) আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর পকেটে থাকা পেনড্রাইভ থেকে ওই ১৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে।