সংক্ষেপ

একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার তারিকুল ইসলাম (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারের বিবরণ অনুযায়ী, ডিবি পুলিশ মঙ্গলবার রাতে কসবার নয়নপুর বাজার থেকে তারিকুলকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বিদ্যানগর গ্রামের কবরস্থানের মাটির নিচ থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, তারিকুলকে কারাগারে পাঠানো হয়েছে। ডিবির এসআই আবু বকর সিদ্দিক বলেন, তারিকুলের বিরুদ্ধে কসবা থানায় ডাকাতি, নারী নির্যাতন, ধর্ষণ ও অস্ত্র আইনে মামলা আছে।