এক জেএমবি সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে নাশকতার মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান হায়দার আজ রোববার দুপুরে এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম কুতুব উদ্দিন (৩৮)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার কুশরী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জুন রাতে ওই গ্রামের একটি বাড়ি থেকে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৮-এর একটি দল। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত কুতুব উল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে।