ওজনে কম দেওয়ায় জরিমানা

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রিতে ওজনে কম দেওয়ায় নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ডিলার ওবাইদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁর দোকানের এক কর্মচারীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত গত শুক্রবার এই সাজা দেন।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউএনও হুসাইন শওকত শুক্রবার ১০ টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনে বের হন। বিকেলে তিনি পাহাড়পুর ইউনিয়নের দাড়িশন গ্রামে ডিলার ওবাইদুল রহমানের দোকানে যান।