সংক্ষেপ

ওজনে কারসাজির দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ শহরের দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনে কারসাজির দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী হাকিম রফিকুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। নির্বাহী হাকিম বলেন, বিকেলে শহরের শহীদ সাটু হল মার্কেটের আলাদ্দিন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম দইয়ের পাত্রে ২০০ গ্রাম দই কম পাওয়া যায়। অন্যদিকে নিউমার্কেটের নবাব মিষ্টান্ন ভান্ডারে গিয়ে এক কেজির দইয়ের পাত্রে ১৬৪ গ্রাম কম পাওয়া যায়। ওজনে কারসাজির দায়ে এ দুটি দোকানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।