ককটেল-অস্ত্র উদ্ধার

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার বন থেকে গতকাল শুক্রবার দুপুরে তাজা বোমাসহ দেশীয় অস্তউদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আছে আটটি ককটেল, দুটি রামদা, একটি শাবল ও একটি বড় লককাটার। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আল আমিন বলেন, এলাকাবাসী সূত্রে জানতে পেরে গতকাল বেলা দুইটার দিকে বড় ভবানীপুর এলাকার বন থেকে এগুলো উদ্ধার করা হয়।