ককটেল উদ্ধার

ফেনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ২৪টি তাজা ককটেল উদ্ধার করেছেন। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকার নির্মাণাধীন ভবনের পাশে থেকে ২৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ মহিউদ্দিন ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।