কদমতলীতে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকা থেকে মো. স্বাধীন নামের এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে কদমতলী থানা-পুলিশ দক্ষিণ দনিয়ার ৭৯৮/২ বাসা থেকে লাশটি উদ্ধার করে। 

কদমতলী থানার কর্তব্যরত কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।