কক্সবাজারের মহেশখালীতে নদীপথে পাচার করার সময় সংরক্ষিত বনের প্রায় ৩০ ঘনফুট কাঠসহ তিন ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। আটক ব্যক্তিরা হলেন মোসলেম মিয়া (৪৫), নুরুল হক (২৫) ও মাহবুব আলম (২৭)। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে বনকর্মীরা উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মিঠাছড়ি খাল থেকে সেগুন ও গর্জনের অন্তত ৩০ ঘনফুট অবৈধ কাঠসহ তিন ব্যক্তিকে আটক করেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি