কক্সবাজারের মহেশখালীতে সংরক্ষিত বনের ১০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছেন বনকর্মীরা। গত শনিবার দিবাগত রাত তিনটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের রশিদ মিয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুল হক বলেন, সংরক্ষিত বন থেকে কাঠ পাচার করার সময় ধাওয়া দিয়ে বনকর্মীরা প্রায় ১০০ ঘনফুট আকাশমণি কাঠ উদ্ধার করেন।