নওগাঁর ধামইরহাটে ২২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধামইরহাট চকচণ্ডী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, গতকাল মঙ্গলবার ভোরে চককালু সীমান্তের ২২৬/৬ মেইন পিলারের কাছ দিয়ে ভারতীয় কাপড় নিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে ঢুকছিল। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবি দল তাদের ধাওয়া করে। তখন চোরাকারবারিরা কাপড়গুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি-১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।