ফরিদপুরে গাঁজা বিক্রির অপরাধে আরিফ শেখ (২৫) নামের এক তরুণকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আরিফ শহরের রথখোলা মহল্লার বাসিন্দা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নির্বাহী হাকিম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মনদীপ ঘরাই এ সাজা দেন। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রথখোলা বাজারের খাজা বাবার দরবার শরিফের সামনে চার কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ আরিফকে আটক করা হয়। ফরিদপুর অফিস