কারাদণ্ড

রাজধানীর রায়েরবাজারে গতকাল বুধবার ভোররাতে একটি দোকান থেকে মুঠোফোন চুরি করার সময় দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই বছর করে কারাদণ্ড দেন। হাজারীবাগ থানা সূত্র জানায়, গতকাল ভোররাত চারটার দিকে পাঁচজন দুর্বৃত্ত রায়েরবাজারের সাদেক হোসেন খান রোডের বোরহান উদ্দিনের মুঠোফোনের দোকানের শার্টারের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা দোকানে থাকা কর্মচারী আরমান হোসেনকে পেটায়। আরমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় তিনজন দুর্বৃত্ত পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা এমদাদ হোসেন (৩৮) ও মো. রানা (৪৫) নামের দুজনকে আটক করে পিটুনি দেয়। পরে তাদের হাজারীবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।