কারাদণ্ড

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আবদুর রহিম খান মহিলা কলেজ কেন্দ্রে আনোয়ার হোসেন (১৯) নামের এক ভুয়া উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম এ সাজা দেন। মানিকগঞ্জ প্রতিনিধি|