ঝালকাঠির নলছিটি উপজেলায় জেএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের দায়ে মো. কায়কোবাদ (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শাহ মো. কামরুল হুদা এই সাজা দেন। কায়কোবাদের বাড়ি নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামে। নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে গতকাল পরীক্ষা চলাকালে একটি কক্ষে নকল সরবরাহের সময় তাঁকে আটক করা হয়েছিল। পিরোজপুর প্রতিনিধি