বরগুনার পাথরঘাটা পৌর শহর থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ মণ কারেন্ট জালসহ চার ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। র্যা ব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মিজান মল্লিক, সেলিম রেজা, মহেন্দ্র বালা ও মিজান তালুকদার। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাথরঘাটা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।